আমাদের কার্যক্রম - কোরবানি প্রজেক্ট ২০২৫

ঈদ প্রত্যেকটি মুসলিম পরিবারে আনন্দ বয়ে নিয়ে আসে। তবে সবার ঘরে যে সমানভাবে আনন্দ আসে তা নয়। এমন বহু মানুষ আমরা দেখেছি যাদের পুরো বছরটা কেটে যায় কবে ঈদ আসবে, আর সাদা ভাত দিয়ে টুকরো টুকরো গরুর গোশত খেতে পাবে সেই প্রতিক্ষায়!আপনাদের কিছুটা অনুদান কোরবানির ঈদের দিনে একটু হলেও হাসি ফুটাতে পারে এই পরিবারগুলোতে।

নাসীহা ফাউন্ডেশন থেকে আমরা কোরবানি বা উদহিয়া প্রজেক্ট নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে গরু ও ছাগল কোরবানি দেয়া এবং সে গোশতগুলো দেশের দারিদ্র্য-পীড়িত অঞ্চলগুলোতে গরীব মানুষের মাঝে বিতরন করা।

আমাদের এবারের গরু ও ছাগলের বাজেটগুলো হলোঃ

✓ ১টি গরুর ভাগা ১২,৫০০ টাকা ।
✓ ১ টি গোটা গরু ৮৭,৫০০ টাকা।
✓ ১টি খাসী ১২,৫০০ টাকা

প্রকল্পের ভূমিকা:

🌙 কোরবানি প্রজেক্ট ২০২৫
📍 নাসীহা ফাউন্ডেশন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নাসীহা ফাউন্ডেশন আয়োজন করেছে
“কোরবানি প্রজেক্ট ২০২৫”

ঈদুল আযহার দিনে কোরবানি করার আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আর সেই পশুর গোশত যদি শুধুমাত্র অসহায়, মিসকিনদের জন্য করা হয়, তাহলে এর তাৎপর্য বহুগুণে বেড়ে যায়।

প্রকল্পের উদ্দেশ্য:

আমাদের উদ্দেশ্য: গরীব, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত পৌঁছে দেওয়া।

কার্যক্রমের বিবরণ:

গত বছরের উদহিয়া/কোরবানির প্রজেক্টের কিছু ছবি ।

আমরা চাই আল্লাহর নাম স্মরণ করে সবাই নিজ হাতে পশু কোরবানি দিয়ে এর গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিক। কিন্তু যদি এমন কেউ থাকেন বিভিন্ন কারণে তিনি নিজ হাতে উদহিয়া দিতে পারছেন না, কিংবা যারা অভাবে আছে তাদের গোশত বিলিয়ে দিতে পারছেন না, আমরা চাই তিনিও আমাদের সাথে থাকুন, কেবল আর্থিকভাবে হলেও। আল্লাহ সামর্থ দিয়েছেন, নিজ এলাকায় একটি কোরবানি দিচ্ছেন, এমন কেউ চাইলে আমাদের প্রজেক্টে আরেকটি কোরবানিও দিতে পারেন সওয়াবের নিয়্যাতে।

প্রকল্পের সময়কাল

১০ মে ২০২৫ থেকে ৩ জুন ২০২৫

কোরবানির অপশনসমূহ:

১) গরুর একটি ভাগ: ১২,৫০০ টাকা
২)একটি ছাগল: ১২,৫০০ টাকা
৩) একটি গোটা গরু: ৮৭,৫০০ টাকা

 

★
বিকাশ /নগদ মার্চেন্ট নাম্বার (শুধু পেমেন্ট)

01311066033

রেফারেন্স- Qurbani Goat / Qurbani Cow 1 part / One Qurbani Cow

★
ব্যাংক একাউন্ট-

A/C Name: Naseeha Foundation (Sadaqah Fund)
A/C Number: 20502070100711207
Islami Bank Bangladesh Limited, Uttara Branch

প্রত্যাশিত ফলাফল

🤲 আপনার কোরবানি হোক সাওয়াবের সঞ্চয় ও মানুষের মুখে হাসির কারণ।

📜 হাদীস:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ আদম সন্তানের কোন কাজ কোরবানির দিনে আল্লাহর কাছে পশু কোরবানি করার চেয়ে অধিক প্রিয় নয় ।”
— তিরমিজি, হাদিস: ১৪৯৩